আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও ভারতের মধ্যে বর্তমানে কোনো আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি বা সম্পর্ক না থাকলেও, দুই দেশের মধ্যকার আমদানি বাণিজ্য আবার যুদ্ধের আগের অবস্থায় ফিরে গেছে। বিশ্লেষকদের মতে, চিরশত্রু এই দুই দেশের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের বরফ ধীরে ধীরে গলতে শুরু করার এটি একটি বড় লক্ষণ।
২০২৫ সালের বসন্তে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ২৬ জন নিহত হন। নয়াদিল্লি এই ঘটনার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান তা সরাসরি অস্বীকার করে। এই ঘটনার জের ধরে ভারত ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করে দেয়। এর জবাবে পাকিস্তানও তাদের আকাশসীমা বন্ধ করা, ওয়াঘা সীমান্ত বন্ধ করা এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য পুরোপুরি স্থগিত করার মতো কঠোর সিদ্ধান্ত নেয়।
এরপর ওই বছরের মে মাসে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ পাল্টাপাল্টি মিসাইল ও ড্রোন হামলায় জড়িয়ে পড়ে, যা চার দিন পর যুদ্ধবিরতির মাধ্যমে থামে। যুদ্ধের এই তিক্ততার পরও পাকিস্তানের স্টেট ব্যাংক জানিয়েছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান ভারত থেকে প্রায় সাড়ে ছয় কোটি ডলারের পণ্য আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৯ শতাংশ বেশি।
বাণিজ্যের পাশাপাশি দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের বরফও একটু একটু করে গলছে। সম্প্রতি ভারত সরকার ওয়াহা সীমান্ত দিয়ে বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিককে সসম্মানে দেশে ফিরিয়ে দিয়েছে। এছাড়া সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ও পাকিস্তানের ফুটবলারদের আন্তরিক হাতাহাতি ও সৌহার্দ্যপূর্ণ আচরণ দুই দেশের সাধারণ মানুষের মধ্যেও নতুন আশার আলো জাগিয়েছে।
কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৫০