বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বিরামপুরের কানোচগাড়ী গ্রামে প্রতিপক্ষরা জোরপূর্বক ৮০ শতক জমির ধান কেটে নিয়ে যায়॥ ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল॥ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘হুমকির কূটনীতি’ চালুর অভিযোগ ইরানের প্রেসিডেন্টের বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি দিলেন প্রতিমন্ত্রী ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলায় বিপাকে বিবিসি ১১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে ১৫৫ জন নিয়োগ চোটে বিপর্যস্ত ফ্রান্স, এবার ছিটকে গেলেন চুয়ামেনি রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের তালা-কাণ্ড: প্রশাসনের ব্যর্থতা, নাকি বিএনপির সাংগঠনিক দেউলিয়াত্ব?

ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি দিনাজপুর গণপূর্ত বিভাগ নিলাম না দেওয়ায় ভবনের জানালা-দরজাসহ অন্যান্য মালামাল একের পর এক চুরি হয়ে যাচ্ছে। দেখার কেউ নেই।

সরকার ইতিপূর্বে ফুলবাড়ী সাব-রেজিষ্ট্রার অফিসের পরিত্যক্ত জায়গায় নতুন ভবন নির্মাণ করার পর পুরাতন ভবনটি দিনাজপুর গণপূর্ত বিভাগ পরিত্যক্ত ঘোষণা করেন। সেই নির্মাণকৃত নতুন ভবন গত কয়েক বছর আগে উদ্ভোধন হওয়ার পর সেখানে এখন সাব-রেজিষ্ট্রার অফিসের কার্যক্রম পরিচালনা হচ্ছে।

পুরাতন ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ভবনের জানালা-দরজা ও অন্যান্য আসবাবপত্র গুলি রক্ষণাবেক্ষনের অভাবে দিনের পর দিন চুরি হয়ে যাচ্ছে। ভবনটি নিলাম দিলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় হতো। কিন্তু দিনাজপুর গণপূর্ত বিভাগ কেন এই পরিত্যক্ত ভবনটি নিলাম দিচ্ছে না।

আসলে কি দিনাজপুর গণপূর্ত বিভাগ এর নজরে নেই? যদি নজরে থাকে তাহলে কেন সেই ভবনটি নিলাম না দিয়ে ফেলে রেখেছেন। কিছু অসৎ ব্যক্তিরা এই ভবনটির দেওয়াল ভেঙ্গে ব্যবহার করছে। এ ব্যাপারে স্থানীয় সুধীজন জরুরী ভিত্তিতে ভবনটির নিলামের জন্য দিনাজপুর গণপূর্ত বিভাগের নেক দৃষ্টি কামনা করেছেন।

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit