আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ছাত্রলীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট প্রতিহত করতে আশুলিয়ায় মহড়া দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে চন্দ্রা-নবীনগর মহাসড়কে সংগঠনটির নেতাকর্মীরা এ মহড়া দেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে ধর্মঘটবিরোধী অবস্থানের কথা জানান।
আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন বাইপাইল শাখার সভাপতি মো: ইয়াসিন মীর, ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের কার্যনির্বাহী সভাপতি আব্দুস সামাদ ভুইয়া সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মহড়ায় অংশ নেন।
এ বিষয়ে আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ বলেন, দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে আশুলিয়ায় যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শ্রমিক দলের নেতাকর্মীরাও মাঠে সতর্ক অবস্থানে রয়েছেন।
কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/দুপুর ১:২৪