বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে গেল

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছেন রিপাবলিকান পার্টির রাজনীতিকরা। অভিশংসনের প্রস্তাব সরাসরি ভোটে না তুলে রিপাবলিকান নিয়ন্ত্রিত বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর পক্ষে ভোট দিয়েছে দেশটির প্রতিনিধি পরিষদ। 

আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ কারণেই হেগসেথের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার বিষয়ে বুধবারের নির্ধারিত ভোট কার্যত আটকে গেছে।

এ ঘটনায় নিজেদের ‘পূর্ণ বিজয়’ হয়েছে বলে ঘোষণা দিয়েছে পেন্টাগন।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘ভিত্তিহীন অভিশংসন প্রস্তাবগুলো প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, যুদ্ধ মন্ত্রণালয় এবং মার্কিন সেনাদের জন্য পূর্ণ বিজয়।’

তিনি আরও বলেন, বিচার বিভাগীয় কমিটিতে এই প্রহসনমূলক অভিশংসন প্রচেষ্টার অবসান ঘটানোর অপেক্ষায় রয়েছে পেন্টাগন। সেখানে তথ্য-প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত আসবে এবং এই অপ্রয়োজনীয় বিতর্কের অবসান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে, দলীয় অবস্থানের ভিত্তিতে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি ২১১-২০৪ ভোটে পাস হয়। এর ফলে বিদায়ী রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসির নেওয়া হেগসেথকে অভিশংসনের উদ্যোগের ভবিষ্যৎ এখন বিচার বিভাগীয় কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

অভিশংসনের উদ্যোগের উদ্যোক্তা ও ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত কেনটাকির বিদায়ী রিপাবলিকান সদস্য টমাস ম্যাসি সতর্ক করে বলেছিলেন, এ পদক্ষেপের মধ্য দিয়ে উদ্যোগটি কার্যত শেষ হয়ে যাবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় কংগ্রেসের অনুমতি না নেওয়া, সংবিধান লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের আটটি ধারা উত্থাপন করেছেন ম্যাসি।

হেগসেথের নীতি নিয়ে অসন্তুষ্ট এবং ইরান যুদ্ধের অজনপ্রিয়তা নিয়ে উদ্বিগ্ন রিপাবলিকানদের ভোট নিজের পক্ষে টানার আশা করেছিলেন ম্যাসি। তবে আর কোনো রিপাবলিকান তার সঙ্গে যোগ দেননি।

ডেমোক্র্যাটরা অভিশংসনের উদ্যোগের প্রতি জোরালো সমর্থন জানিয়েছিলেন। তবে সাবেক প্রতিনিধি পরিষদ স্পিকার ও ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি ন্যান্সি পেলোসিসহ ১১ জন ডেমোক্র্যাট এতে ভোট দেননি।

আগামী জানুয়ারি পর্যন্ত প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকবে। ফলে কমিটি এ বিষয়ে শুনানি করবে কি না, অভিযোগ তদন্ত করবে কি না কিংবা অভিশংসনের প্রস্তাবটি পরবর্তী পর্যায়ে এগিয়ে নেবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তাদের হাতে রয়েছে। বর্তমান নেতৃত্বের অধীনে এ উদ্যোগে আর কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম।

তবে আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে পরিস্থিতি বদলে যেতে পারে।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৬,/দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit