বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

‘৫০ বছরেও মনের মতো সঙ্গী পাইনি’

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

ডেস্ক : বয়স পঞ্চাশের কোঠায়, তবু জীবনে আসেনি মনের মতো কোনো জীবনসঙ্গী। বিয়ের জন্য পরিবারের পক্ষ থেকে একাধিকবার পাত্র দেখা হলেও শেষ পর্যন্ত কারও সঙ্গে সম্পর্ক গড়ে ওঠেনি। বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মেয়ে সাবা আলী খান পটৌদী এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। 

তিনি জানিয়েছেন, শুধু বয়স হয়েছে বলেই বিয়ের বন্ধনে জড়াতে চান না তিনি। জীবনে এমন একজন মানুষ খুঁজছেন, যার সঙ্গে মানসিকতার মিল থাকবে।

বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন সবা। অভিনয়জগতে পা না রেখে নিজের জন্য বেছে নিয়েছেন ভিন্ন পেশা। তিনি একজন গয়না নকশাকার। পাশাপাশি ট্যারো কার্ড পাঠ এবং বিভিন্ন আধ্যাত্মিক অনুশীলনের সঙ্গে যুক্ত রয়েছেন। মানুষের মন, শরীর ও আত্মার মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতেও কাজ করেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম, বিয়ে ও জীবনসঙ্গী নিয়ে নিজের ভাবনার কথা জানান সাবা আলী খান। তিনি জানান, জীবনে কখনো প্রেমের সম্পর্কে জড়াননি তিনি। ১৮-১৯ বছর বয়স থেকেই পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য বিভিন্ন পাত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কারও সঙ্গেই শেষ পর্যন্ত সম্পর্ক এগোয়নি। কারণ, নিজের পছন্দ ও প্রত্যাশার সঙ্গে মেলে এমন কাউকে খুঁজে পাননি তিনি।

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বাবার ব্যক্তিত্বের প্রভাবের কথাও তুলে ধরেছেন সাবা। তিনি বলেন, বাবার আত্মবিশ্বাস, দায়িত্ববোধ, নম্রতা ও ব্যক্তিত্ব তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তাই জীবনসঙ্গীর মধ্যেও এমন গুণাবলি খুঁজেছেন তিনি।

ছোটবেলা থেকেই স্বাধীনভাবে বাঁচতে এবং নিজের দায়িত্ব নিতে শিখেছেন সাবা। ফলে এমন একজন মানুষকে পাশে চান, যিনি তার স্বাধীনতাকে সম্মান করবেন, নিজের দায়িত্ব বুঝবেন এবং সম্পর্কের প্রতি আন্তরিক থাকবেন। কিন্তু এত বছরেও মনের মতো সেই মানুষটির দেখা পাননি তিনি।

তবে জীবন থেকে ভালোবাসা কিংবা বিয়ের সম্ভাবনা একেবারে বাদ দেননি শর্মিলা-কন্যা। সাবার বিশ্বাস, বয়স পঞ্চাশ হলেও নতুন করে ভালোবাসা খুঁজে পাওয়ার সুযোগ রয়েছে। জীবনে কখনো কখনো একজন সঙ্গীর অভাব অনুভব করেন বলেও স্বীকার করেছেন তিনি। একসঙ্গে পথচলার মতো একজন মানুষ থাকলে ভালো লাগত বলেও জানিয়েছেন সাবা।

তবে কেবল সামাজিক নিয়ম কিংবা বয়সের কারণে বিয়ের সিদ্ধান্ত নিতে রাজি নন সাবা। অর্থসম্পদ বা বাহ্যিক সৌন্দর্যের চেয়ে একজন মানুষের ব্যক্তিত্ব, মানসিকতা ও পারস্পরিক সম্মানকে বেশি গুরুত্ব দেন তিনি।

সূত্র: আনন্দবাজার 

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৬,/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit