সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবরার সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিস্টদের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল গুগলে জন্মসালের ভুল তথ্য নিয়ে মজার মন্তব্য সাদিয়ার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০ জন শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি মনোনীত হলেন ওয়াকিদুজ্জামান ডাবলু চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ১৪ জনের প্রাণহানি কুমিল্লা সাঁড়াশি অভিযান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার

গুগলে জন্মসালের ভুল তথ্য নিয়ে মজার মন্তব্য সাদিয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

বিনোদন ডেস্ক : গুগলে নিজের বয়স ও জন্মসাল নিয়ে ভুল তথ্য দেখে বিরক্তি প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

একই সঙ্গে জানিয়েছেন, বয়স নিয়ে কখনোই লুকোচুরি করেননি এই অভিনেত্রী। সাদিয়া আয়মানের দাবি, গুগলে সাদিয়া আয়মান নামে থাকা প্রোফাইলে জন্মসাল নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। এ তথ্য কীভাবে সংশোধন করা যায়, তা জানতে অনুসারীদের সহযোগিতাও চেয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে সাদিয়া লিখেছেন, ‘গুগলে আমার নামে এই প্রোফাইল যিনি তৈরি করেছেন, তার সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে, নয়তো তার সঙ্গে আমার জন্মেরও ছয় বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন, তারা আমাকে বলেন, আমি কীভাবে আমার জন্মসাল নিয়ে এই ভুল তথ্য ঠিক করতে পারব?’
নিজের বয়স নিয়েও পোস্টে স্পষ্ট বক্তব্য দিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, চলতি বছরের ১৭ মার্চ সত্যিকার অর্থেই ২৭ বছরে পদার্পণ করেছেন। তবে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও শিক্ষাগত সনদ অনুযায়ী তার বয়স এখন ২৬ বছর।
বয়স নিয়ে কোনো সংকোচ নেই জানিয়ে সাদিয়া আরও লিখেছেন, ‘বয়স একটি সুন্দর ব্যাপার। নিজের বয়সকে সুন্দরভাবে ধারণ করতে আমি ভালোবাসি।’অভিনয়গুণ ও সাবলীল উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকের নজর কেড়েছেন সাদিয়া আয়মান। নাটক ও বিভিন্ন ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন এই অভিনেত্রী।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন সাদিয়া। পরে অভিনয়ে নিয়মিত হন। রোমান্টিক, পারিবারিক ও ভিন্নধর্মী গল্পের নাটকে তার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। সময়ের সঙ্গে কাজের পরিধিও বাড়িয়েছেন তিনি। অভিনয় করেছন সিনেমায়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit