ডেস্ক নিউজ : শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ৯০ দশকের সাবেক ছাত্রনেতা ওয়াকিদুজ্জামান ডাবলু। গত ৬ নভেম্বর (শুক্রবার) সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের সদয় অনুমতি ও নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবনিযুক্ত সহ-সভাপতি ওয়াকিদুজ্জামান ডাবলু বর্তমানে জাতীয়তাবাদী প্রচার দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, ওয়াকিদুজ্জামান ডাবলু একজন ত্যাগী, নিবেদিতপ্রাণ ও দক্ষ সংগঠক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের জন্য নিরলসভাবে কাজ করেছেন এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিকভাবে চরম নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। তার এই দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বিবেচনা করেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
ওয়াকিদুজ্জামান ডাবলুকে সহ-সভাপতি মনোনীত করায় শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল স্তরের নেতা-কর্মীরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। নতুন এই নেতার হাত ধরে সংগঠনটি ভবিষ্যতে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সর্বস্তরের নেতৃবৃন্দ।
কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:২৬