রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
তিন দিনেই ৩৮৪ কোটি, এবার হংকংয়ে ‘রামায়ণ’ ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’ শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর ১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, তারা (আওয়ামী লীগ) আর আসবে না। দেখাইয়া দেবো, উল্টাইয়া দেবো, পাল্টাইয়া দেবো—বিদেশে বসে টাকা লুট করে আরামে বসে অনেক আওয়াজ তোলা যায়।’

রবিবার (৮ নভেম্বর) বিকেলে ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ মাঠে জাতীয়তাবাদী মহিলাদলের ভাঙ্গা উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উদ্দেশে শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘ফেসবুকের বুলি শুনে আপনারা নিজের বিপদ নিজেরা ডেকে আনবেন না। ফেসবুকে তারা বুলি দেন, আর দেশে যারা রয়েছেন তাদের বিপদে ফেলেন। যারা পালিয়ে গিয়েছেন, তারা আর বাংলাদেশে আসতে পারবেন না।’

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন কলকাতায় পালিয়ে গিয়ে আমোদ-ফুর্তি করতে ব্যস্ত, ঠিক তখন জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন।’

নারীদের সম্মান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা প্রত্যেকেই ঘরে ঘরে নারীদের সম্মান দেবেন ও মূল্যায়ন করবেন। নারী-পুরুষের মধ্যে আর ভেদাভেদ নেই বাংলাদেশে।’

বিএনপির অতীতের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একটি দল পালাইয়া যায়, আমরা পালাই না। খালেদা জিয়া পালায় নাই।’ দলের নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, ‘ওদের কাছে নারীদের মর্যাদা নাই।’

ভাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীমের পরিচালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের আহ্বায়ক নার্গিস আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৩ (ফরিদপুর সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ ছাড়া বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী মোল্লা।

কিউএনবি/অনিমা/০৮ নভেম্বর ২০২৬,/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit