শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী ভয়াবহ ধসের মুখে বিশ্ব শেয়ারবাজার, একদিনেই উধাও আড়াই ট্রিলিয়ন ডলার! ডেমোক্র্যাটদের জয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পাকিস্তান বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা যুক্তরাজ্যে ভারতীয় নাবিকের সাজা নিয়ে বিতর্ক চরমে চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি ‘গণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ’

নাহিদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে নিয়ে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, নাহিদ ইসলাম আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানালেও গার্মেন্টস শ্রমিকরা কাজে ফিরে গেছেন। এখন নাহিদ ইসলামের ডাকে ১০০ জন মানুষও জড়ো হবেন না বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান। পোস্টে তিনি লেখেন, নাহিদ ইসলাম আন্দোলন চালিয়ে যেতে বললেন, কিন্তু গার্মেন্টস কর্মীরা কাজে ফিরে গেলেন! নাহিদ ইসলাম ডাক দিলে এখন ১০০ লোকও আর জড়ো হবে না। আশা করি তিনি এর প্রমাণ পেয়ে গেছেন।

নাহিদ ইসলামের রাজনৈতিক অবস্থান ও এনসিপির সাংগঠনিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তিনি লেখেন, গণঅভ্যুত্থানের মহানায়কের কেন এই মহা অধঃপতন? কেন এনসিপি একটি নামসর্বস্ব দলে পরিণত হলো? এর দায় কি নাহিদ ইসলাম এড়াতে পারেন?

পোস্টে রাশেদ খান আরও বলেন, নাহিদ ইসলামরা মনে করেছিলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তারাই সবকিছু করেছেন। কিন্তু তারা যে এককভাবে সবকিছু করেননি, তা নাহিদ ইসলাম যত বেশি অহংকারী হবেন, তত বেশি উপলব্ধি করবেন বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলামের সঙ্গে বর্তমানে কারা রয়েছেন এবং কারা তাকে ছেড়ে যাচ্ছেন, তা তিনি উপলব্ধি করতে পারছেন কি না, সেই প্রশ্নও তোলেন রাশেদ খান।

এ প্রসঙ্গে তিনি এনসিপির নেত্রী সামান্তা শারমিনের প্রসঙ্গ টেনে বলেন, যেখানে সামান্তা শারমিনের মতো নেত্রীদের ধরে রাখার যোগ্যতা তিনি হারিয়েছেন, সেখানে জনগণ কেন তার ডাকে মাঠে নামবে?

এদিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সামান্তা শারমিন। ফেসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টে নিজেই এ কথা জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৬,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit