শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা মহাশ্মশান কমিটির সংবাদ সম্মেলন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন॥ ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন॥ হাসানের ৬ উইকেট, তবু উইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের গুরুত্বপূর্ণ মহাকাশ-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে মার্কিন হামলা সত্ত্বেও দেশটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম একটি ‘উদীয়মান’ মহাকাশ শক্তি হয়ে উঠছে।

পেন্টাগনের গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ডিআইএ-র প্রতিবেদনে বলা হয়, অপারেশন এপিক ফিউরি-র সময় ইরান তাদের ভূমি-ভিত্তিক জ্যামিং ব্যবস্থার মাধ্যমে স্যাটেলাইটভিত্তিক জিপিএস সংকেত ব্যাহত করে যুক্তরাষ্ট্রের মহাকাশ সক্ষমতার বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছিল।

স্পেস ফোর্সেস সেন্ট্রালের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল টড বেনসন গত মাসে এক ওয়েবিনার ক্লাসে বলেন, মহাকাশ এখন অভিগম্য ও সাশ্রয়ী।

যদিও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘মহাকাশ শ্রেষ্ঠত্ব’ অর্জনের দাবি করে আসছে, তবে অনেক মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞ এতে প্রশ্ন তুলেছেন। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের অ্যারোস্পেস বিশেষজ্ঞ টড হ্যারিসন বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের মহাকাশ সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে, তবে তাদের ওপর আমাদের শ্রেষ্ঠত্ব নেই।

ডিআইএ জানায়, ইরান তাদের নেভিগেশন ও গাইডেন্স সিস্টেমগুলোকে ইলেক্ট্রনিক হামলা থেকে সুরক্ষায় প্রতিরোধী ব্যবস্থা আরও জোরদারে কাজ করছে। এর মাধ্যমে ভবিষ্যতে সামরিক অভিযানে স্যাটেলাইটনির্ভর প্রযুক্তির ওপর নির্ভরতা এবং শত্রুপক্ষের ইলেকট্রনিক হামলার প্রভাব মোকাবিলায় সক্ষমতা বাড়াতে চায় দেশটি।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit