শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা মহাশ্মশান কমিটির সংবাদ সম্মেলন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন॥ ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন॥ হাসানের ৬ উইকেট, তবু উইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

ডেস্ক নিউজ : শ্রমিক ভাইবোনদের দাবিগুলো বিবেচনা ও পর্যালোচনার জন্য ইতোমধ্যে সরকার মজুরি বোর্ড গঠন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইনশাআল্লাহ, আগামী ১-২ মাসের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে, যাতে তারা ভালো থাকতে পারেন।

হাজার হাজার শিল্পকারখানা গড়তে চায় সরকার : কাটাখালীতে প্রধানমন্ত্রী বলেন, বাগেরহাট থেকে পঞ্চগড় পর্যন্ত হাজার হাজার শিল্পকারখানা গড়তে চায় সরকার। এর মাধ্যমে দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন করতে পারলে দেশের মানুষের জন্য কাজ করবে। এর অংশ হিসাবে বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নতুন শিল্পকারখানা স্থাপনে উৎসাহিত করা হচ্ছে।

বাগেরহাট জেলা বিএনপির নেতা ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম প্রমুখ।

বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় বন্দরে আগামী চার বছরে ২ লাখ ২৭ হাজার বর্গমিটার এলাকায় নির্মাণ করা হবে দুটি আধুনিক জেটি, লোডেট কনটেইনার ইয়ার্ড, কনটেইনার হ্যান্ডেলিং ইয়ার্ড, বিপজ্জনক কনটেইনার ইয়ার্ড, অভ্যন্তরীণ সড়ক, প্রশাসনিক ভবন ও কনটেইনার ফ্রেইট স্টেশন।

এছাড়া ৪৯টি প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হবে। প্রকল্পটির মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সক্ষমতা আরও বাড়বে। প্রধানমন্ত্রী দুপুরে হজরত খানজাহান (রহ.) মাজার শরিফ জিয়ারত করেন।

খুলনায় সাধারণ মানুষের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী : খুলনায় প্রটোকল ভেঙে সাধারণ মানুষের সঙ্গে মিশে হাত মিলিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে রূপসা উপজেলার তিলক কুদির বটতলায় আয়োজিত পথসভায় এ ঘটনা ঘটে। গাড়ি থেকে নেমেই প্রধানমন্ত্রী সরাসরি চলে যান অপেক্ষমাণ মানুষের কাছে। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে তিনি হাত মেলান ও কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর এমন আচরণে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে মানুষের মাঝে।

দুপুর ২টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসটি পথসভা মঞ্চের পাশে এসে থামে। তবে অভ্যর্থনার দায়িত্বে থাকা নেতারা তার কাছে পৌঁছানোর আগেই গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের ভিড়ে চলে যান প্রধানমন্ত্রী। রূপসার পথসভা শেষে তিনি খুলনা স্টেডিয়ামে নতুন কুঁড়ি সিজন-২ উদ্বোধনের উদ্দেশ্যে যাত্রা করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit