স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩৫৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে বল হাতে দাপট দেখিয়েছেন পেসার হাসান মাহমুদ। তিনি নিয়েছেন ৬টি উইকেট।
প্রথম দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৪ উইকেটে ২৩৫। আমির জাঙ্গু সেদিন সেঞ্চুরি করেন। দ্বিতীয় দিনের প্রথম সেশনে উইন্ডিজ দ্রুত রান তোলায় মনোযোগ দেয়। তবে তাদের রান যেমন এসেছে, তেমনি পড়েছে উইকেটও। দ্বিতীয় দিনের শুরুর সেশনে ২৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৮৭ রান তোলে। বাংলাদেশ নেয় ৪ উইকেট। লাঞ্চে ৮ উইকেটে ৩২২ রান নিয়ে যায় সফরকারীরা।
লাঞ্চের পরের প্রথম বলেই হাসান শামারকে বোল্ড করে ফেরান। ৩২৪ রানে ৯ উইকেট তুলে নিলেও বাংলাদেশকে শেষ উইকেটের জন্য অপেক্ষা করতে হয়েছে বেশ কিছুক্ষণ। শেষমেশ সিলসকে বিদায় করেন মেহেদী হাসান মিরাজ। দলীয় ৩৫৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:০৮