আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট। বুধবার দক্ষিণ চীন সাগরে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের দক্ষিণে চারটি নৌযানসহ রণতরিটির অবস্থান শনাক্ত করেছে আল-জাজিরা। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
রণতরিটির চলাচলের গতিপথ বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, এটি মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে।
গত ২৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো নৌঘাঁটি ছেড়ে যায় ইউএসএস থিওডোর রুজভেল্ট। এরপর জাপানের ইয়োকোসুকায় মার্কিন নৌঘাঁটিতে অবস্থান করে সামরিক মহড়ায় অংশ নেয়। মহড়া শেষে এটি দক্ষিণ চীন সাগরের দিকে যাত্রা করে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার থেকে কয়েক দিনের জন্য সিঙ্গাপুরে অবস্থান করবে রণতরিটি। তবে নভেম্বরের মাঝামাঝির আগে এটি মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বাধীন এলাকায় পৌঁছাবে না।
সূত্র: আল জাজিরা
কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৬,/সকাল ৫:৪৮