আন্তর্জাতিক ডেস্ক : ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পেন্টাগনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা ও সামরিক নেতাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য হামলা হবে ‘স্বল্পমেয়াদি ও তীব্র’।
সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভান্ডার থাকতে পারে।
এদিকে, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে, সেগুলোর কয়েকটি পুনর্নির্মাণের সম্ভাবনা কম বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৬,/রাত ১০:২৮