শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানের হয়ে অর্থ পাচার, কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের ‘নসিব’ দিয়ে ঢাকার সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি ৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি

ইব্রাহিমের দুর্দান্ত গোলে ভুটানকে হারিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

স্পোর্টস ডেস্ক :রেফারি মুনিরের ম্যাচ শেষের বাঁশি। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের উল্লাস। সাদ-শ্রাবণরা তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ছেন, ঘরের মাঠে ফুটবলের এমন দৃশ্য মনে রাখার মতো। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ১-০ গোলে ভুটানকে হারিয়ে শুভ সূচনা করেছে।

ভুটান র‌্যাংকিং ও শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে। সেই ভুটানই বাংলাদেশের কোচ থমাস ডুলির মাথার ঘাম ছুটিয়েছে। তবে তাকে রক্ষা করেছেন ৬৪ মিনিটে বদলি নামা মোঃ ইব্রাহিম। তিনি পাঁচ মিনিটের মধ্যেই গোল করেন। জায়ান আহমেদের ক্রসে ভুটানের বক্সে সামিত সোমের হেড ঘুরে ভলিতে গোল করেন ইব্রাহিম। সেই গোলই বাংলাদেশের জয়ের ভিত। 
মোঃ ইব্রাহিম ফর্টিজকে গোল করে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে উঠিয়েছিলেন মাস দুয়েক আগে। এক সময় জাতীয় দলে নিয়মিত খেলতেন। মাঝে অবশ্য আসা-যাওয়ার মধ্যে ছিলেন। আজ সেই ইব্রাহিমই ভুটান ম্যাচে ত্রাতা হয়ে এলেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফয়সাল আহমেদ ফাহিমের জায়গায় নামেন ফাহমিদুল। মিনিট পনেরো পর বাংলাদেশের কোচ ডুলি আরো দুই পরিবর্তন করেন। অধিনায়ক জামাল ভূইয়া ও স্ট্রাইকার হিসেবে খেলানো বিশ্বনাথের পরিবর্তে ইব্রাহিম ও সোহেল রানাকে নামান। ইব্রাহিম মাঠে নামার কয়েক মিনিটের মধ্যে গোল পান।
এক গোলে এগিয়ে থাকার পর বাংলাদেশ কিছুটা রক্ষণাত্মক খেলেছে। ডিফেন্ডার রহমত মিয়াকে ম্যাচের শেষ বিশ মিনিটের জন্য নামান কোচ ডুলি। ভুটান পিছিয়ে থাকলেও বাংলাদেশকে কাপন ধরানোর মত আক্রমণ করতে পারেনি। বাংলাদেশও ব্যবধান দ্বিগুণের মতো কিছু করেনি সেভাবে।
আজ বাংলাদেশ একাদশের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের স্ট্রাইকার বনে যাওয়া। বিশ্বনাথ ইনজুরির জন্য আসিয়ান কাপে স্কোয়াডে ছিলেন না। এবার সাফ টুর্নামেন্টে অনুশীলনে কোচ তাকে ফরোয়ার্ড হিসেবে খেলিয়েছেন। ম্যাচেও তাকে স্ট্রাইকার হিসেবে নামিয়েছেন।
প্রথমার্ধে বাংলাদেশ বল পজিশন ও আক্রমণে এগিয়ে ছিল। বিশেষ করে ভুটানের অর্ধেই বল ছিল অনেক সময়। ডান প্রান্ত দিয়ে রাকিব বেশ কয়েকবার বক্সে প্রবেশ করেছেন। তার ক্রসে একবার বিশ্বনাথ মাথা ছোয়ালেও বল বাইরে দিয়ে যায়। আবার কখনো তার নেয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। বিশ্বনাথের পজিশন বদলে অনভস্ততা প্রথমার্ধে স্পষ্ট হয়েছে।  

ভুটান ম্যাচের বেশিরভাগ সময় লো ব্লকে খেলেছিল। ৩০ মিনিট পর নিজেদের একটু খোলস ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টা করে। অধিনায়ক চ্যানচো গ্যালেস্টাইন দ্রুতগতিতে কয়েক দফা বল নিয়ে এগিয়ে যান। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ একবারই দূরপাল্লার শট সেভ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৬,/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit