শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ইরানের হয়ে অর্থ পাচার, কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের ‘নসিব’ দিয়ে ঢাকার সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি ৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি

ইরানের হয়ে অর্থ পাচার, কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে মার্কিন আর্থিক নিষেধাজ্ঞা এড়িয়ে লেনদেনে সহায়তার অভিযোগে কানাডার আটটি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 

শুক্রবার দেশটির অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। 

‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের চলমান অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, প্রতিষ্ঠানগুলো ইরানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রা বিনিময়ের মাধ্যমে অর্থ পাচার করেছে। কিছু ক্ষেত্রে এসব অর্থ ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল সম্পদে রূপান্তর করা হয়েছে। এছাড়া একটি মাদক পাচার চক্রের কথিত প্রধানকেও কোনও কোনও প্রতিষ্ঠান সহায়তা করেছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-অন্টারিওভিত্তিক মিলিয়ন এক্সচেঞ্জ, ক্রিপ্টয়াল ও দারভিশ এক্সচেঞ্জ এবং ব্রিটিশ কলাম্বিয়াভিত্তিক আমিন এক্সচেঞ্জ। বাকি প্রতিষ্ঠানগুলোও অন্টারিও ও ব্রিটিশ কলাম্বিয়ায় কার্যক্রম পরিচালনা করে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরান সরকার ও তাদের মিত্রদের নিষেধাজ্ঞা এড়াতে সহায়তাকারীদের জন্য কানাডা নিরাপদ আশ্রয় হতে পারে না।

নিষেধাজ্ঞার ফলে প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ হবে। পাশাপাশি মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানের সঙ্গে তাদের আর্থিক লেনদেন নিষিদ্ধ হবে। এতে প্রতিষ্ঠানগুলো কার্যত মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

কানাডার আর্থিক লেনদেন ও প্রতিবেদন বিশ্লেষণ কেন্দ্র (ফিনট্র্যাক) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আর্থিক অপরাধবিষয়ক সংস্থা ফিনসেনের সঙ্গে সমন্বয় করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে পৃথক এক ঘোষণায় সেশেলসভিত্তিক ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান এমএক্সসি গ্লোবালের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে ফিনসেন। 

সংস্থাটির অভিযোগ, ইরান, উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১৬ বিলিয়ন ডলারের অবৈধ লেনদেনে প্রতিষ্ঠানটি সহায়তা করেছে। এর ফলে মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এমএক্সসি গ্লোবালের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ স্থানান্তর প্রক্রিয়া থেকে বিরত থাকতে হবে।

ইরানের অর্থনৈতিক সক্ষমতা ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অর্থায়নের উৎস সংকুচিত করতে নিষেধাজ্ঞার চাপ আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। বুধবার ভারত ও তুরস্কে সক্রিয় একটি নেটওয়ার্কের বিরুদ্ধেও ইরানের তেল রফতানি ও বিমান সংস্থাগুলোকে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র। সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৬,/দুপুর ১২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit