মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

কুষ্টিয়ায় নিজ বাসার গেটে স্কুলছাত্রীকে বখাটের ছুরিকাঘাত

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

ডেস্ক নিউজ : কুষ্টিয়া শহরে এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার গেটে এ হামলার শিকার হয় দশম শ্রেণির ওই শিক্ষার্থী। এতে সে গুরুতর আহত হয়েছে।

আহত শিক্ষার্থীর নাম জাকিয়া সুলতানা (১৫)। সে কুষ্টিয়া মিশন স্কুলের দশম শ্রেণির ছাত্রী এবং থানাপাড়া এলাকার জাকারিয়া হোসেনের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল জাকিয়া। এ সময় শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে তার বাসার সামনে আগে থেকেই অবস্থান করছিল ইমন নামের এক কিশোর। জাকিয়া বাসার গেটে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যে ইমন তার ওপর হামলা চালায়।

এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, জাকিয়ার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে। জাকিয়ার পরিবারের দাবি, অভিযুক্ত ইমন স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

একই কোচিংয়ে পড়ার সুবাদে তার সঙ্গে জাকিয়ার পরিচয় হয়। এরপর থেকে ইমন ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, আহত জাকিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীকে গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit