সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়।

সভায় উপজেলার মাদক, বাল্য বিবাহ, চুরি,,জুয়া ও অন্যান্য অপরাধ দমন সহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সকল প্রকার অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান ইউএনও নিরুপমা রায়।

পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত উগজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সরকারকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit