সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত প্রায় অকেজো হওয়ার অভিযোগ॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আখতারের বিরুদ্ধে শিক্ষার্থীদের বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের ডান হাত গুরুতর আহত হয়ে অনেকটা অকেজো হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পাঁচ মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন ও এলাকাবাসী।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় অভিযুক্ত শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ছাইদুর রহমান। পরে ঘোড়াঘাট সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্য ও পরিবারের লোকজনের অংশগ্রহণে ন্যায় বিচারের বাদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ছাইদুর রহমান বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আখতার প্রায়ই শিক্ষার্থীদের শারীরিকভাবে শাস্তি দিতেন। তাঁর স্টিলের বেতের আঘাতে আমার মেয়ে ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের ডান হাত গুরুতর আহত হয়। একপর্যায়ে হাতটি ফুলে যায় এবং স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে। গত পাঁচ মাস ধরে সুমাইয়া কলম ধরতে ও লিখতে পারছে না। এমনকি নিজের হাতে খাবার খাওয়া ও জামাকাপড় পরার মতো স্বাভাবিক কাজও করতে পারছে না। বর্তমানে সে একজন অর্থোপেডিক চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, তার হাত পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগতে পারে।

ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, সুমাইয়ার ওপর নির্যাতনের ঘটনার প্রায় দুই মাস পর, গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একই শিক্ষিকার বিরুদ্ধে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের টেবিলের নিচে মাথা ঢুকিয়ে পেছনের অংশে বেত্রাঘাত করার অভিযোগ ওঠে। এ সময় সানজিদা নামের এক ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে কয়েকবার বমি করে। এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হলে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল সরেজমিনে তদন্ত করেন। তদন্ত প্রতিবেদন সহ সংশ্লিষ্ট কাগজপত্র জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে। তবে অভিযোগ দায়েরের দুই মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করছেন ভুক্তভোগী পরিবার।

এ পরিস্থিতিতে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ছাইদুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরে ন্যায়বিচার দাবি করেন। তাঁর দাবির প্রতি সংহতি জানিয়ে ঘোড়াঘাট সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্যরা এবং ভুক্তভোগী পরিবারের লোকজন উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় বফমানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কথা। সেখানে শিক্ষকের হাতে শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হলে তা অত্যন্ত উদ্বেগজনক।

একটি শিশুর স্বাভাবিক জীবন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার পরও অভিযোগের যথাযথ নিষ্পত্তি না হওয়া অত্যন্ত দুঃখজনক। তাঁরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন, দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে শিশুদের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। অভিযোগের বিষয়ে মুঠোফোনে কথা হলে সহকারী শিক্ষক সেলিনা আখতার বলেন, এ বিষয়ে আমার কিছুই বলার নাই। আমি এ স্কুলে ২০ বছর থেকে আছি। এতদিনেও কেউ কোন অভিযোগ করলো না। আমার বিরুদ্ধে কেন অভিযোগ করা হয়েছে এ নিয়ে আমি কোন কথা বলতে চাচ্ছি না।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit