সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

ডেস্ক নিউজ : লক্ষ্মীপুরে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে। এরমধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। দুর্ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- চন্দ্রগঞ্জের লতিফপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে বাবুল (৬৫), চাঁদপুরের ফরিদগঞ্জে ছিদ্দিকুর রহমানের স্ত্রী মানছুর বেগম (৫০) ও রামগতি উপজেলার চরসীতা গ্রামের আশরাদের ছেলে আশিক (২৫)।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন নিয়ে বৃদ্ধ আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমকে সদর হাসপাতালে আনা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।

আহত আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর দিকে যাচ্ছিলেন। ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করা শর্তেও তিনি গতি থামাননি। এতে ঘটনাস্থলে বাস উল্টে পড়েছে। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাস উল্টে পড়ে যায়। বাসটি বেপরোয়া গতি ছিলো। বাস উল্টে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানো হয়েছে। আহত ও নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। 

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ১৫ জন এসেছেন। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে। 

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit