এম এ রহিম, চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জি,এম,এ মুনীব, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন, কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, এসএম মমিনুর রহমান, হবিবর রহমান হবি, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস,প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান,সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল,উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান প্রমুখ।