সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে আগামীকাল তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

ডেস্ক নিউজ : আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে আনাতোলিয়ায় আয়োজিত ৩১তম জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

পররাষ্ট্র সচিব বলেন, তুরস্ক সফরে বেশ কয়েকটি দেশের নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থের উন্নয়ন হবে বলে প্রত্যাশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি আরও জানান, জলবায়ু সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মেলনে দেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরা হবে। প্রধানমন্ত্রীর এই সফরে তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit