সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
৯ নভেম্বর: আজকের নামাজের সময়সূচি সিআইএ’র চক্রান্ত নাকি প্রযুক্তি যুদ্ধ, হুয়াংকে কেন্দ্র করে মুখোমুখি চীন-যুক্তরাষ্ট্র ট্রাম্প ‌‌‘আয়রন গেট’ দিয়ে কি ইরানকে ঠেকাতে পারবেন? ইসরাইলের নতুন সরকারে নেতানিয়াহুকে রাখতে চান আইজেনকোট যে কারণে আকাশপথে হামলা জোরদার করছে রাশিয়া জানুয়ারিতে আবেদন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে নির্বাচনে বিপর্যয়: ইরানের সঙ্গে কি নতুন করে যুদ্ধে জড়াবেন ট্রাম্প? শেখ হাসিনার পাসপোর্টের আবেদন খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক নেতাদের কথায় কান দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না: আবু হানিফ কপ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী যারা

ইসরাইলের নতুন সরকারে নেতানিয়াহুকে রাখতে চান আইজেনকোট

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্বে মনোনীত হওয়ার পর দেশটির বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার জোটের নেতাদের সঙ্গে নিয়ে কাজ করতে তার কোনো আপত্তি নেই।

রোববার (৮ নভেম্বর) জেরুজালেমে প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় সাবেক এই সেনাপ্রধান বলেন, নেতানিয়াহুর ‘লিকুদ’ পার্টি এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের ‘রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি’ যদি সততার সঙ্গে জাতীয় ঐক্যে বিশ্বাস করে, তবে তার নেতৃত্বে সরকার গঠনে তাদের যুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকা উচিত নয়।

প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব প্রদান করেন। সরকার গঠনের জন্য তাকে ছয় সপ্তাহ সময় দেওয়া হয়েছে। দায়িত্ব পেয়ে আইজেনকোট প্রতিশ্রুতি দেন, তিনি দেশের সব শ্রেণির নাগরিকের প্রতিনিধিত্ব করবেন এবং একটি কার্যকর প্রশাসন উপহার দেবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট হারজোগ উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের পর বৈশ্বিক রাজনীতিতে যে পরিবর্তন এসেছে, তার বিপরীতে ইসরাইলের জন্য একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার গঠন এখন অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, আইজেনকোট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরাইলি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর নেতানিয়াহুর যুদ্ধকালীন কেবিনেটেও ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকোটের চার দলীয় জোট ৪৮টি এবং নেতানিয়াহুর জোট ৫৩টি আসনে জয়ী হয়। ১২০ সদস্যের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১টি আসনের প্রয়োজন হলেও কোনো জোটই তা অর্জনে সক্ষম হয়নি।

এবার আরব-নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করে আইজেনকটকে সমর্থন দিলেও, আইজেনকোট তাদের সঙ্গে নিয়ে সরকার গঠনে অস্বীকৃতি জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, নির্দিষ্ট সময়ের মধ্যে আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু আবার সুযোগ পেতে পারেন কিংবা নতুন নির্বাচনের পথ সুগম হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:২৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit