সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
৯ নভেম্বর: আজকের নামাজের সময়সূচি সিআইএ’র চক্রান্ত নাকি প্রযুক্তি যুদ্ধ, হুয়াংকে কেন্দ্র করে মুখোমুখি চীন-যুক্তরাষ্ট্র ট্রাম্প ‌‌‘আয়রন গেট’ দিয়ে কি ইরানকে ঠেকাতে পারবেন? ইসরাইলের নতুন সরকারে নেতানিয়াহুকে রাখতে চান আইজেনকোট যে কারণে আকাশপথে হামলা জোরদার করছে রাশিয়া জানুয়ারিতে আবেদন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে নির্বাচনে বিপর্যয়: ইরানের সঙ্গে কি নতুন করে যুদ্ধে জড়াবেন ট্রাম্প? শেখ হাসিনার পাসপোর্টের আবেদন খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক নেতাদের কথায় কান দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না: আবু হানিফ কপ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী যারা

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

ডেস্ক নিউজ : দিল্লিতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের সত্যতা এখন যাচাই করা হয়নি বলে জানিছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিষয়টি সরকার যাচাই করছে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি ও আবেদন করার অধিকার রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমিও শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি হাসিনা তার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে এ তথ্যের সত্যতা এখনো যাচাই করতে পারিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি খোঁজখবর নিচ্ছে।’

তিনি বলেন, পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত আইন পর্যালোচনা করে আবেদনটির আইনগত দিকগুলো খতিয়ে দেখা হবে। আবেদনটি সঠিকভাবে করা হয়েছে কি না এবং আবেদন করার আইনগত অধিকার রয়েছে কি না, তা যাচাই শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে কথা বলবে।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে এই মুহূর্তে বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়ে আছেন, সেই দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা পত্র পাঠিয়েছি, তাকে যাতে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়। এর বেশি এই মুহূর্তে বলা দরকার নেই।’

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit