সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ইসরাইলের নতুন সরকারে নেতানিয়াহুকে রাখতে চান আইজেনকোট যে কারণে আকাশপথে হামলা জোরদার করছে রাশিয়া জানুয়ারিতে আবেদন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে নির্বাচনে বিপর্যয়: ইরানের সঙ্গে কি নতুন করে যুদ্ধে জড়াবেন ট্রাম্প? শেখ হাসিনার পাসপোর্টের আবেদন খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক নেতাদের কথায় কান দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না: আবু হানিফ কপ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী যারা মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা, কেঁপে উঠল কেশম দ্বীপ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

বাংলাদেশে আইএফআরসির নতুন প্রতিনিধি গুজেলকিলিঞ্চের দায়িত্ব গ্রহণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিস ফেডারেশনের (আইএফআরসি) নতুন প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন সেভাল গুজেলকিলিঞ্চ। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে তিনি তার পরিচয়পত্র পেশ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আইএফআরসির কার্যক্রমে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থাটিকে বৈশ্বিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। বৈঠকে হুমায়ুন কবির আইএফআরসির সঙ্গে সহযোগিতা আরও জোরদারে সরকারের আগ্রহের কথা জানান।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সক্ষমতা বৃদ্ধিতে সংস্থাটির অবদানের প্রশংসা করেন তিনি। চলতি বছরের জুলাইয়ে বন্যা ও ভূমিধসের পর আইএফআরসির দ্রুত সাড়ারও প্রশংসা করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন।

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর ক্রমবর্ধমান মানবিক চাহিদার বিপরীতে আন্তর্জাতিক সহায়তার পরিমাণ কমে আসার বিষয়টি তুলে ধরে হুমায়ুন কবির প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসিকে বৈশ্বিক নেটওয়ার্ক কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর সমাধান।

সেভাল গুজেলকিলিঞ্চ বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আইএফআরসির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। মানবিক সেবা সম্প্রসারণ, স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা উন্নত করা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারকে নিজের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন নতুন প্রতিনিধি। এ সময় বাংলাদেশে আইএফআরসির মানবিক কার্যক্রম পরিচালনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit