সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ইসরাইলের নতুন সরকারে নেতানিয়াহুকে রাখতে চান আইজেনকোট যে কারণে আকাশপথে হামলা জোরদার করছে রাশিয়া জানুয়ারিতে আবেদন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে নির্বাচনে বিপর্যয়: ইরানের সঙ্গে কি নতুন করে যুদ্ধে জড়াবেন ট্রাম্প? শেখ হাসিনার পাসপোর্টের আবেদন খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক নেতাদের কথায় কান দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না: আবু হানিফ কপ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী যারা মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা, কেঁপে উঠল কেশম দ্বীপ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা, কেঁপে উঠল কেশম দ্বীপ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চল থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। একই সময়ে প্রণালির মধ্যে অবস্থিত ইরানের কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোমবার (৯ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে গলফ নিউজ। 

প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক এলাকা থেকে হরমুজ প্রণালির দিকে তিনটি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। তবে এগুলো কী ধরনের অস্ত্র, কোথায় লক্ষ্য করে ছোড়া হয়েছে কিংবা কোনো স্থানে আঘাত হেনেছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ রুট হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যেই এসব ঘটনার খবর সামনে এলো। বিশ্বের বিভিন্ন দেশে তেল ও গ্যাস সরবরাহের বড় একটি অংশ এই প্রণালি দিয়ে পরিবহণ করা হয়। তবে প্রজেক্টাইল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনাগুলোর প্রকৃত কারণ, লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit