সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে কোন অবস্থানে বাংলাদেশ?

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমে দারুণ পারফম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে তাদের হারিয়ে ফাইনাল খেলার সম্ভাবনাও তৈরি করে টাইগাররা। কিন্তু এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেরে উঠলেন না নাজমুল হোসেন শান্তরা। ১-০ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ।

মূলত মিরপুর টেস্ট হারের পরপরই বাংলাদেশ পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নেমে। আর চারে উঠে যায় ভারত। প্রথম টেস্ট শেষে তাদের জয়ের হার ৫৫.৫৬ শতাংশ থেকে কমে ৪৭.৬২ হয়। আর দ্বিতীয় ম্যাচ ড্র হওয়ার পর অবস্থানের কোনো পরিবর্তন না হলেও কমেছে ম্যাচ জয়ের হার। বর্তমানে বাংলাদেশের জয়ের হার ৪৫.৮৩ শতাংশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে লিগ পর্বের শীর্ষ দুই দল। বাংলাদেশের সামনে এখন বাকি চারটি টেস্ট। আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই ম্যাচের সিরিজ খেলবে তারা। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট।

সিলেট টেস্টের আগে বাংলাদেশের সামনে ছিল পাঁচ ম্যাচ। ওই পাঁচ ম্যাচ জিতলে তাদের পয়েন্টের শতাংশ ৬৯-এর বেশি হওয়ার সুযোগ ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ড্রয়ে সেই হিসাব বদলে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit