সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর অরুণাচল ঘিরে চীনের সামরিক তৎপরতা, উদ্বেগ ভারতের ট্রাম্পের ঘনিষ্ঠদের পেছনে মাসে কোটি টাকা ঢালছে ভারত ‘যুক্তরাষ্ট্র কথা রাখেনি’, যুদ্ধ বন্ধের পুরনো শর্ত মনে করিয়ে দিল ইরান আমি ধার্মিক মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প ‘বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষায় বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী দেশ’ জাতীয় দলে রবিনের অন্তর্ভুক্তির কারণ জানালেন প্রধান নির্বাচক মুমিন-তামিমের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ গাজী নজরুলের বিষয়ে সংসদে যে তথ্য জানালেন স্পিকার বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

‘যুক্তরাষ্ট্র কথা রাখেনি’, যুদ্ধ বন্ধের পুরনো শর্ত মনে করিয়ে দিল ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত অর্থনৈতিক ও সামরিক অবরোধ অপসারণ না হওয়া পর্যন্ত শান্তি প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ না তোলে, হামলা বন্ধ না করে, বাজেয়াপ্ত সম্পদ ফেরত না দেয় এবং নিষেধাজ্ঞা না সরায়, তবে শান্তির দিকে এগোনো একেবারেই অসম্ভব।

বাঘাই দাবি করেন, এসব দাবি নতুন কিছু নয়; ১৪ দফার ‘ইসলামাবাদ সমঝোতা’র অংশ হিসেবে মার্কিন প্রশাসন নিজেই এর আগে পয়েন্টগুলো মেনে নিয়েছিল। তবে পরবর্তীতে ওয়াশিংটন নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে এসে চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, জলপথটির নিরাপত্তার বিষয়ে ইরানের অবস্থান সর্বদাই পরিষ্কার। হরমুজ প্রণালি একটি নিরাপদ আন্তর্জাতিক পথ ছিল এবং এখনো আছে, কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলি বাহিনীর আগ্রাসী কর্মকাণ্ডের কারণেই সেখানে অস্থিরতা তৈরি হয়েছে। 

বাঘাই আরও হুঁশিয়ারি দিয়ে জানান, বর্তমানে এই অঞ্চলের নিরাপত্তা সুনিশ্চিত রাখতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজ ও নৌযানকে অবশ্যই ইরান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে।

সূত্র: আল-জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit