স্পোর্টস ডেস্ক : ইউরোপের অনূর্ধ্ব-২১ পর্যায়ের সেরা ফুটবলারের স্বীকৃতি ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। ২০২৬ সালের এই সম্মান জিততে আর্জেন্টিনার দুই উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও জিয়ানলুকা প্রেস্টিয়ানিকে পেছনে ফেলেছেন এই স্প্যানিশ ফুটবলার।
ইউরোপের ৩০ জন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিকের ভোটে নির্বাচিত হয়েছেন এবারের বিজয়ী। ভোটাভুটিতে অন্য প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে সবার ওপরে জায়গা করে নেন কুবারসি। ডিফেন্ডার হিসেবে এই পুরস্কার জেতার ক্ষেত্রে কুবারসির আগে সর্বশেষ কৃতিত্ব ছিল নেদারল্যান্ডসের ম্যাথিয়াস ডি লিটের। ২০১৮ সালে তিনি এই সম্মান অর্জন করেছিলেন।
কুবারসির এই সাফল্যের মধ্য দিয়ে তরুণ ফুটবলারদের মধ্যে বার্সেলোনার আধিপত্যও অব্যাহত থাকল। ২০২১ সাল থেকে শুরু করে কাতালান ক্লাবটির হয়ে গোল্ডেন বয় জিতেছেন পেদ্রি, গাভি ও লামিন ইয়ামাল। এবার সেই তালিকায় যুক্ত হলেন কুবারসি। এই অর্জনের মধ্য দিয়ে স্পেনের ষষ্ঠ ফুটবলার হিসেবে গোল্ডেন বয় পুরস্কার জয়ের কীর্তি গড়েছেন ১৯ বছর বয়সি এই ডিফেন্ডার।
কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১২