বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির শামসুন্নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে ৩৩ নারী শিক্ষার্থী রাঙামাটিতে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার ছাত্রলীগের ধর্মঘট প্রতিহতে আশুলিয়ায় শ্রমিক দলের মহড়া মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে গেল আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ খুবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন সূচি প্রকাশ গফকে হারিয়ে সেমিফাইনালে নসকোভা ঘুরতে বের হয়ে ট্রাকের চাপায় ছাত্রদল নেতা নিহত, বান্ধবী আহত মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

স্পোর্টস ডেস্ক : ইরাকের বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর প্রীতি ম্যাচে ইরান ও ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার কথা। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানি ফুটবল দলকে বহনকারী বিমান বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি পায়নি। ফলে নির্ধারিত গন্তব্যে না পৌঁছে বিমানটি ইরানে ফিরে যেতে বাধ্য হয়।

ইরাকে অবতরণ করতে না পেরে বিমানটি নিজ দেশে ফিরে আবাদান বিমানবন্দরে অবতরণ করে। তবে বসরায় অবস্থিত ইরানি দূতাবাস জানিয়েছে, বিমানযোগে পৌঁছাতে না পারলেও সড়কপথে বসরায় যাবে দেশটির ফুটবল দল।    

ইরাকের বসরায় আয়োজিত চারজাতি টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে ইরানের। এই প্রতিযোগিতায় স্বাগতিক ইরাক ছাড়াও লেবানন ও ফিলিস্তিন অংশ নেবে। ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানি বিমানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঘটনা ইরাকে ইরানি বিমান চলাচলের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টি আবারও সামনে এনেছে। এর আগে ওয়াশিংটন ঘোষণা দিয়েছিল, ২৩ সেপ্টেম্বরের পর যেসব আন্তর্জাতিক কোম্পানি ইরানি এয়ারলাইনগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখবে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মাধ্যমে বিশ্বজুড়ে ইরানের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা অকার্যকর করে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করে যুক্তরাষ্ট্র।

এদিকে, মার্কিন নিষেধাজ্ঞার দ্বিতীয় দফার হুমকি এড়াতে গত সেপ্টেম্বরে বাগদাদ বিমানবন্দরে ইরানি ফ্লাইট চলাচল নিষিদ্ধ করে ইরাক। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সতর্ক করে বলেছিলেন, যেসব বিমানবন্দর ইরানি এয়ারলাইনগুলোকে সেবা দেবে, সেগুলোও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে। এমনকি এসব বিমানবন্দরকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকেও বিচ্ছিন্ন করা হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit