বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী দেশ পরিচালনায় তোমাদেরই এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পীকার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট দিয়ে আলটিমেটাম কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু মোহনগঞ্জে সাবেক এমপি সাজ্জাদুল ও নেতৃবৃন্দের বাসায় ভাংচুর, লুঠপাটের অভিযোগ নেত্রকোণায় ১১বছরের শিশুকে ধর্ষণ, মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ১০ দরিদ্র শিক্ষার্থীর মাঝে বই বিতরণ। তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে আসাদ নূরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিয়াস বাসু

দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট দিয়ে আলটিমেটাম

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ্য করে ১০-১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা লেখা হয়েছে।

এ ঘটনায় দুই পরিবারসহ এলাকায় আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনি ডাক্তার (৪২) এর বাড়িতে এসব পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা দুই বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও চিরকুট রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন কাফনের কাপড়সহ ও চিরকুট দেখতে পান। খবরটি ছড়িয়ে পড়লে এলাকার লোকজন তা দেখতে দুই বাড়িতে ভিড় করে। এসময় তাদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বাচ্চু মালিথার বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’অপরদিকে মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’

এ বিষয়ে মনি ডাক্তার বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখি। কে বা কারা এসব রেখে গেছে, তা জানি না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না।

এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় এসেছি। বাচ্চু মালিথাও আমার সঙ্গে এসেছেন। েফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে এমনটি শুনেছি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এমন ঘটনার খবর তাঁরা শুনেছেন। ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit