বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকি: স্পিকারকে নাহিদ মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে: ইরানের হুঁশিয়ারি আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ !! নুসরাত আপনি একা নন, আমরা আপনার সাথে আছি: তাসনিম জারা কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে পার্বত্য এলাকায় সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন। এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই বিতর্কে মিস ইউনিভার্স, প্রতিযোগিতা থেকে বাদ ১৫ দেশের সুন্দরী

কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

ডেস্ক নিউজ : কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুম। কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুম সংবাদ সম্মেলন করেছেন।

নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই নেত্রী বলেন, গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে তার কাছে হুমকি কল আসে। এর আগে-পরে আরও কয়েকটি হুমকি কল পান। গত মঙ্গলবার পুরো ঘটনা বর্ণনা করে ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই জিডির পরেও তার কাছে বেশ কিছু হুমকি এসেছে।

হামলাটি যখন হয় তার তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়, অর্থাৎ একটি হুমকি পোস্ট দেওয়া হয়। আপনারা জানেন যে এ ধরনের হুমকিকে আমরা কখনোই গায়ে মাখিনি। যদি গায়ে মাখতাম, তাহলে আজকে আমরা যে জায়গায় আছি, সেখানে থাকতাম না।

নুসরাত জানান, তার বাড়িতে ঘটনাটি দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো। হামলার পেছনে আওয়ামী লীগ আছে বলে ব্যক্তিগতভাবে মনে করেন তিনি। তিনি বলেন, দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, পরবর্তীতেও থাকব। এ ধরনের হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। তিনি বলেন, মধ্যরাত্রে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়। ব্লাস্টের ধরন-ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে এটি পেট্রল বোমার আঘাতে হয়েছে।

বাকিটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। এইজন্য আমি সুনিশ্চিতভাবে বললাম না। কিন্তু জিনিসটা দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো। এই এমপি বলেন, এ বাড়িটি একেবারেই পরিত্যক্ত নয়। এ বাড়িটিতে একটি অসহায় পরিবার থাকতেন, যারা আমাদের সঙ্গে প্রায় পাঁচ ছয় বছর ধরে আছেন। তারা আমাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছেন। তারা আমাদের এ বাড়িটি দেখভাল করতেন।

নুসরাত বলেন, এ বাড়িতেই আমি বড় হয়েছি। আমার ছোট ভাই বড় হয়েছে। আমার বাবা-মা এ বাড়িতেই তাদের সংসার করেছেন। এটা আমার দাদার হাতের তৈরি বাড়ি। এটাই আমাদের বসতবাড়ি। এ বাড়িটিতে বর্তমানে আমার গবাদিপশুর খামার ছিল। আমার আত্মীয়-স্বজন ছিল। সেই অসহায় পরিবারটি ছিল, যে পরিবারের একটি শিশু আহত হয়েছে। আমার অনেকগুলো গবাদিপশু মারা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit