বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
সেমিফাইনালে টিকিটের মূল্য ১ হাজার, ১১ হাজার বিক্রি শেষ শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন মক্কা চুক্তিতে নতুন মোড়, সৌদিতে সেনা পাঠাতে চায় তুরস্ক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বাড়ল ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকি: স্পিকারকে নাহিদ মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে: ইরানের হুঁশিয়ারি আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ !! নুসরাত আপনি একা নন, আমরা আপনার সাথে আছি: তাসনিম জারা

ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশায় বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে মার্কিন ডলার। বার্তা সংস্থা রয়টার্স বলছে, দেশটির প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য এবং ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের কঠোর অবস্থানের কারণে ডলারের চাহিদা বেড়েছে।

যুক্তরাষ্ট্রে অক্টোবরে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তারা।

বাজারে এখন ডিসেম্বরে সুদের হার বাড়ানোর পাশাপাশি আগামী বছরের শুরুতেও আরেক দফা বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়েছে। গোল্ডম্যান স্যাকসসহ কয়েকটি ব্রোকারেজ প্রতিষ্ঠানও আগামী বছরের শুরুতে অতিরিক্ত সুদের হার বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

ডলারের শক্তিশালী অবস্থানের বিপরীতে ইউরো ও ব্রিটিশ পাউন্ডের দর কমেছে। ইউরোর দাম ০ দশমিক ০৮ শতাংশ কমে ১ দশমিক ১০৮ ডলারে নেমেছে, যা গত বছরের মে মাসের পর সর্বনিম্ন। অন্যদিকে ব্রিটিশ পাউন্ডের দর ০ দশমিক ১৬ শতাংশ কমে ১ দশমিক ৩২৫৯ ডলারে দাঁড়িয়েছে। জাপানি ইয়েনের বিপরীতে ডলারের দর ০ দশমিক ০৩ শতাংশ কমে ১৫৯ দশমিক ৭৪ ইয়েনে নেমেছে।

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit