শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তাইন্দং ইউনিয়নের উত্তর বাঘমারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে ৬ জোড়া বেঞ্চ প্রদান করেছে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে এসব বেঞ্চ তুলে দেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাহেদুল হোসেন সুমন।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান, খাগড়াছড়ি সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইব্রাহীম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. বাচ্চু আহম্মেদ, তাইন্দং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. করম আলী, ইউনিয়ন বিএনপির সদস্য দপ্তর মো. তৌফিকুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বেঞ্চ প্রদানকালে মো. শাহেদুল হোসেন সুমন বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড।

প্রত্যন্ত ও সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থীরাও যেন মানসম্মত পরিবেশে পড়াশোনার সুযোগ পায়, সে লক্ষ্যেই ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের এ উদ্যোগ। শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ উন্নয়নে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য।

পাহাড়ের মানুষের কল্যাণের জন্য দীর্ঘদিন ধরে উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন, ভবিষ্যতেও এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। স্থানীয়রা বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে বেঞ্চ প্রদান করায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:২২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit