ইয়ারপুরে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ারের পক্ষে উঠান বৈঠক
Reporter Name
Update Time :
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
১২
Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন সরকারের পক্ষে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জামগড়া গফুর মন্ডল স্কুল মাঠে এ নির্বাচনী সভার আয়োজন করা হয়।
সভায় দেলোয়ার হোসেন সরকার বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের সুখ-দুঃখের পাশে থেকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
ইয়ারপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসেন মোল্লা, হালীম মন্ডল, আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং ৫ নম্বর ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী নুরুল ইসলাম পলান।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ভূইয়া, যুবদল নেতা তোফাজ্জল খন্দকার ও স্বেচ্ছাসেবক দলের জাহিদুল ইসলাম পলানসহ স্থানীয় নেতাকর্মীরা।