স্পোর্টস ডেস্ক : ১৫ নভেম্বর থেকে মাঠে গড়াবে জোহানেসবার্গ টেস্ট। ম্যাচ শুরুর একদিন আগেই একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চার পেসার নিয়ে বাংলাদশের বিপক্ষে মাঠে নামছে প্রোটিয়ারা।
আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে। আসন্ন টেস্ট সিরিজটিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত। দুই দল টেস্টে সর্বশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে মুখোমুখি হয়েছিল। সেবার ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল স্বাগতিকরা।
এইডেন মার্করাম, মার্কোস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা, ম্যাথু ব্রিটজকে, উইয়ান মুল্ডার, রায়ান রিকেলটন, মার্কো জানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও ড্যান প্যাটারসন।