শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

আগুন শর্টসার্কিট থেকে নয়, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী হামলাকারীদের দায়মুক্তি দিয়েছেন: আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে সংসদে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর কড়া সমালোচনা করে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়্যা বলেছেন, নুসরাতের বাড়িতে শর্টসার্কিটের ঘটনা ঘটেনি, অথচ সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শর্টসার্কিটের দোহাই দিয়ে সন্ত্রাসীদের দায়মুক্তি দিয়েছেন। 

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ বলেন, ‘কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. তোজাম্মেল হক জানিয়েছেন নুসরাত তাবাসসুমের বাড়িতে গত পরশু কোনো শর্ট সার্কিটের ঘটনা ঘটেনি।’

আসিফ মাহমুদ লেখেন, ‘কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. তোজাম্মেল হক জানিয়েছেন নুসরাত তাবাসসুমের বাড়িতে গত পরশু কোনো শর্ট সার্কিটের ঘটনা ঘটেনি। অথচ সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হামলাকারী আগুন সন্ত্রাসীদের দায়মুক্তি দিয়েছিলেন এই শর্ট সার্কিটের দোহাই দিয়ে।’

প্রসঙ্গত, গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে আগুন লাগে। এনসিপির অভিযোগ, পেট্রলবোমা হামলার মাধ্যমে এ ঘটনা ঘটানো হয়েছে এবং এর জন্য জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে। নুসরাতও একই অভিযোগ করেছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন এই আগুনকে নিজেদের সফলতা দাবি করে সামাজিকমাধ্যমে উল্লাস প্রকাশ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit