বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম

ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৯২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে পুলিশের বিশেষ অভিযানে জিনের বাদশা সাইফুল ইসলাম ও খায়রুল ইসলামকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৫ মে) রাতে ডোমার থানা এসআই কাওছার আলী, মানিকুল ইসলাম, এএসআই শাহিন, আব্দুল মান্নান গোপন সংবাদের ভিত্তিতে ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন গোমনাতী ইউনিয়নের দক্ষিণ আমবাড়ী সবুজপাড়া এলাকার সোহরাব হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৯), উত্তর আমবাড়ী মাঝাপাড়া এলাকার সফিউল্লাহ ছেলে খায়রুল ইসলাম (৩৪)। এসময় তাদের কাছ থেকে ০৭ পিছ টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। অভিযান কালে আঃ রহমানের ছেলে হাসেম আলী ভোলা এবং হরিপদ অধিকারীর ছেলে রতন অধিকারী পালিয়ে যায়।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ডোমারকে মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/ ১৬ মে ২০২৬,/রাত ৮:০০‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit