বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা ফাউন্ডেশনের বিক্ষোভ সমাবেশ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৯৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের ওপর চলমান নির্যাতন, ঘরবাড়ি ভাঙচুর ও ধর্মীয় অবমাননার প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ​শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ‘ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং সর্বস্তরের তৌহিদী জনতার  ব্যানার এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি মাটিরাঙ্গা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে তবলছড়ি চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
​
​বিক্ষোভ মিছিলে স্থানীয় তৌহিদী জনতা  ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্রতিবাদী সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। মিছিলে “ভারতে মুসলিম নির্যাতন বন্ধ করো”, “বিশ্ব মুসলিম এক হও” এবং “নির্যাতন চালিয়ে ইসলামকে দাবিয়ে রাখা যাবে না”—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। বিশেষ অতিথি হিসেবে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন  উপজেলা যুবদল আহ্বায়ক ​মো. জয়নাল আবদিন সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল জলিল, ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের ​আখতারুজ্জামান ফারুকী প্রমুখ।
ভারতের পশ্চিমবঙ্গ ও আসামসহ বিভিন্ন অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর ওপর চলমান হামলা ও ধর্মীয় নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হারুন উর রশিদ। বলেন, ​সাম্প্রতিক সময়ে সুপরিকল্পিতভাবে মুসলমানদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানো হচ্ছে। ​সংখ্যালঘু মুসলিমদের ওপর এই সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। ​ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলেও ভারত সরকার তা পালনে ব্যর্থ হচ্ছে।তিনি আরো বলেন,​ “ভারতে মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। এই বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে এই সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবি জানাই।”

​সমাবেশে বক্তারা বলেন, ভারত নিজেকে গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করলেও সেখানে প্রতিনিয়ত সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। মুসলিমদের জান-মাল ও ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। বক্তারা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন: ভারতে মুসলিমদের ওপর রাষ্ট্রীয় ও সাম্প্রদায়িক সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে।​অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি-কে এই ইস্যুতে কঠোর ভূমিকা পালন করতে হবে।

​সমাবেশে ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের  নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু মুসলিমদের ওপর আঘাত আসলে বিশ্ব মুসলিম সমাজ চুপ করে বসে থাকবে না। অন্যায়ের বিরুদ্ধে এই প্রতিবাদ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা। সমাবেশ শেষে ভারতসহ সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদের নিরাপত্তা ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন মাটিরাঙ্গা ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হারুন উর রশিদ।

 

 

কিউএনবি/আয়শা/ ১৬ মে ২০২৬,/রাত ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit