মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপিতে ভিজিএফের চাল বিতরণ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১১৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূলে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্র, নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে সরকারি বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন, ইউপি সদস্য নুর ইসলাম সহ, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। চাল বিতরণের ট্যাগ অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন, ফুলবাড়ী একাডেমীক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম ও ফুলবাড়ী উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন। এসময় উপকারভোগীরা সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে নির্ধারিত পরিমাণ চাল বিতরণ করা হয়েছে। কোন ধরনের অনিয়ম ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে এ কার্যক্রম সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী আহমেদ হাছান বলেন, সরকারের এই কর্মসূচি সারা বাংলাদেশে চলছে তবে ফুলবাড়ীতে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সুষ্ঠ ভাবে ভিজিএফ চাউল বিতরণ অব্যহত রয়েছে। কেউ চাউল বিতরণে কোন অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

অফিসার ভিজিএফ চাউল বিতরণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, সরকারের দূযোর্গ ব্যবস্থাপনা থেকে ঈদুল আযাহা উপলক্ষে এই চাল বিতরণ অনুষ্টিত হয়। খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম হোসেন বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/ ১৮ মে ২০২৬,/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit