রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

দশ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫২ Time View

ডেস্কনিউজঃ চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) মোট ৩ লাখ ২৬ হাজার ৯২৮ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ রাজস্ব আগের বছরের চেয়ে প্রায় ১১ শতাংশ বেশি হলেও লক্ষ্যমাত্রার চেয়ে এক লাখ ৪ হাজার ৫৩২ কোটি টাকা কম।

বুধবার (২০ মে) এ তথ্য জানিয়েছে এনবিআর।

এনবিআর জানায়, আগের অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২ লাখ ৯৫ হাজার ৬০১ কোটি টাকা।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে আদায় হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৯২৮ কোটি টাকা। এই ১০ মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৬০ শতাংশ। তবে সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ১ লাখ চার হাজার ৫৩২ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। যা মোট লক্ষ্যমাত্রার ২৪ দশমিক ৩২ শতাংশ।

দশ মাসে সবচেয়ে বেশি আদায় হয়েছে মূল্যসংযোজন কর বা ভ্যাট। চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল দশ মাসে ভ্যাট আদায় হয়েছে এক লাখ ২৬ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ টাকা। প্রবৃদ্ধির হার ১১ শতাংশ। আগের বছরের একই সময় ভ্যাট আদায় হয়েছিল ১ লাখ ১৩ হাজার ৯৯৬ কোটি ৭২ লাখ টাকা।

চলতি বছরের জুলাই-এপ্রিল দশ মাসে আয়করের প্রবৃদ্ধির হার বেশি। এবার এপ্রিল শেষে আয়কর আদায় হয়েছে ১ লাখ ৯ হাজার ২২ কোটি ১৭ লাখ টাকা। আগের বছরের একই সময়ে আদায় হয়েছিল ৯৮ হাজার ২৩২ কোটি ৭০ লাখ টাকা। আয়কর বৃদ্ধি পেয়েছে ১১ দশমিক ৫৯ শতাংশ।

দশ মাসে কম ৮ দশমিক ৮৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে কাস্টমস থেকে রাজস্বের। চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল দশ মাসে কাস্টমস থেকে আদায়কৃত রাজস্বের পরিমাণ ৯০ হাজার ৭৬২ কোটি ৭৮ লাখ টাকা। আগের বছরের একই সময়ে আদায় হয়েছিল ৮৩ হাজার ৩৭১ কোটি ৩১ লাখ টাকা।

কিউএনবি/বিপুল/২০.০৫.২০২৬/রাত ৮.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit