শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপে ও লামিন ইয়ামাল ব্যালন ডি’অরের লড়াইয়ে সগর্বে ঘোষণা দিয়েছেন, এবার তারাই এই ব্যক্তিগত পুরস্কারের যোগ্য দাবিদার। দুজনের মধ্যে যখন কথার লড়াই চলছে, তখন ব্যালন ডি’অর র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা হ্যারি কেইন কী বলছেন, তা নিয়ে কৌতূহল থাকা স্বাভাবিক। ফ্রান্স ও স্পেনের দুই তারকার মতো দাম্ভিকতা দেখালেন না ইংল্যান্ড অধিনায়ক। বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার সিদ্ধান্তটা ছেড়ে দিলেন ভোটারদের ওপর।

স্প্যানিশ দৈনিক মার্কা-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মনোনয়ন নিয়ে প্রশ্নের জবাবে কেইন বলেন, ‘বিষয়টি কিছুটা জটিল। আমি কখনোই নিজেকে নিয়ে বেশি কথা বলতে পছন্দ করি না। কেবল এটুকু বলতে পারি যে, ব্যক্তিগত ও দলগত উভয় দিক থেকেই গত মৌসুমটি অসাধারণ কেটেছে। নিঃসন্দেহে এটি আমার জীবনের সেরা মৌসুম ছিল।’
বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে গত মৌসুমে ৭৩ গোল করেছিলেন কেইন। ২০১১-১২ মৌসুমে লিওনেল মেসির ৮২ গোলের পর এক মৌসুমে যা সর্বোচ্চ। ইউরোপের বড় ঘরোয়া লিগ জুড়ে সর্বোচ্চ গোলদাতার আসনে থেকে ইউরোপিয়ান গোল্ডেন শুও জিতেছেন। এই পরিসংখ্যানই নিশ্চিতভাবে স্পেন ও বার্সা তারকা ইয়ামাল এবং ফ্রান্স ও রিয়াল তারকা এমবাপের চেয়ে তাকে এগিয়ে রাখছে।

তিনি যোগ করেন, ‘২০১১-২০১২ মৌসুমে ৬৯ ম্যাচে লিওনেল মেসির করা ৮২ গোলের পর, ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৭৩টি গোল করার রেকর্ডটি নিজেই নিজের প্রমাণ দেয়। এই অর্জনে আমি সত্যিই গর্বিত। এটি অর্জনে সাহায্য করা আমার সকল সতীর্থ এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।’এই স্ট্রাইকার আরও বলেন, ‘তবে ব্যালন ডি’অর তো আর আমার হাতে নেই, এটি সম্পূর্ণ নির্ভর করছে যারা ভোট দেবেন তাদের ওপর। আমার দৃষ্টিকোণ থেকে, গত মৌসুম এখন অতীত।

এখন আমি বর্তমান মৌসুমের দিকে মনোযোগ দিচ্ছি এবং সামনে আর কী অর্জন করতে পারি তা দেখার অপেক্ষায় আছি। আমি জানি অক্টোবর পর্যন্ত ব্যালন ডি’অর নিয়ে বিস্তর আলোচনা হবে, কারণ এটি একটি মর্যাদাপূর্ণ পুরস্কার।’

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit