শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবেল-মানদেব প্রণালির কাছাকাছি এলাকায় সরকারি বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে এক শীর্ষ কমান্ডারসহ অন্তত সাতজন হুথি যোদ্ধা নিহত হয়েছেন। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) ইয়েমেন সরকারের পক্ষ থেকে এই সংবাদের সত্যতা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু । ইয়েমেনের তথ্য উপমন্ত্রী আবদুলবাসিত আল-কায়েদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি বার্তা দিয়ে জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাহবুব ফ্রন্টে এই রক্তক্ষয়ী সংঘর্ষটি ঘটে। এতে হুথি বাহিনীর শীর্ষ কমান্ডার ফিরাক মহসিন আল-আসার এবং তার সাথে থাকা ছয়জন সহযোগী প্রাণ হারান।

এই বিষয়ে হুথি কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। তবে গোষ্ঠীটির অনুসারী কর্মী ও সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই শীর্ষ সামরিক নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন। অবশ্য কখন বা ঠিক কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি।

কাহবুব এলাকাটি পাহাড়ি অঞ্চল এবং এখান থেকে বাবেল-মানদেব প্রণালিটি স্পষ্ট দেখা যায়। আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য অত্যন্ত সংবেদনশীল এই পথটির নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েকদিন ধরেই সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। 

২০১৪ সালে হুথিরা রাজধানী সানাসহ বিভিন্ন এলাকা দখল করে নেওয়ার পর থেকেই ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে, যা মাঝে কিছুদিন শান্ত থাকলেও সম্প্রতি আবারও চরম আকার ধারণ করেছে।

সূত্র: মিডলইস্ট মনিটর।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit