শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টি হতে পারে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার দুপুর ১২টার মধ্যে দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলায় এই বৃষ্টিপাত ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এই সময়ে ভারি বৃষ্টিও হতে পারে অনেক জায়গায়।

বিডব্লিউওটি জানায়, বায়ুমণ্ডলে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় দেশের ৩৭টি জেলা ও তার আশেপাশের এলাকাগুলোতে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও যশোর অঞ্চলে সাময়িকভাবে দমকা বাতাসের পাশাপাশি ১ থেকে ৩ দফায় তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময়ে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের বেশ কয়েকটি স্থানে সাময়িকভাবে ভারি বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার আভাস রয়েছে। এছাড়া রোববার দুপুর থেকে রাতের মধ্যে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের বিস্তার ঘটতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit