রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

ঢাবিতে বরিশাল বিভাগীয় নবীন শিক্ষার্থীদের ‘নবীনবরণ’ অনুষ্ঠান মিলনমেলায় পরিণত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ’ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল বিভাগের ছাত্র-ছাত্রীদের মিলনমেলায় পরিণত হয়েছে ।শনিবার ১২ সেপ্টেম্বর(২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে ।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো: মোরশেদ হাসান খান।
এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক অধ্যাপক ড. মো: মহিউদ্দিন।এতে স্বাগত বক্তব্য রাখেন মো: শাহ সুফি ওয়াছি মিয়া। সঞ্চালনা করেন আইভি আক্তার ও মো: শাকিল।আয়োজক হিসেবে বক্তব্য রাখেন কাজী মাহমুদুল হাসান এবং সুমন হোসেন প্রমুখ ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ‍্য সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার, সংরক্ষিত নারী আসন-৪৯ এর সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও ফ্যাসিবাদের বিরোধী ছাত্রঐক্যের মুখপাত্র সাইফ মাহমুদ জুয়েল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত এই বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বরিশাল বিভাগের ঐতিহ্য নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন,নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও স্মারক প্রদান, নবীন শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ, অতিথিদের বক্তব্য উপস্থাপন শেষে সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় গান ও নাচে মেতে ওঠেন শিক্ষার্থীরা ।রাতে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়েই শেষ নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়।

আয়োজকরা জানিয়েছেন, প্রবীণ ও নবীন শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক পরিচয়, সম্প্রীতি ও মেলবন্ধন সুদৃঢ় করার মাধ্যমে একটি প্রাণবন্ত স্মরণীয় মুহূর্ত তৈরি করাই এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য।নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা এবং প্রবীণ ও নবীনদের মধ্যকার ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বরিশাল বিভাগের শিক্ষার্থীরা।

বৃহত্তর বরিশালের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতিকে ধারণ করে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে নবীন ছাত্র-ছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে সর্বোচ্চ চেষ্টা চালানোর পাশাপাশি দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রেখে সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান। নতুন পরিবেশ ও নতুন পথচলায় নবীনদের দিকনির্দেশনা প্রদান করেন ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit