বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের উপস্থিতি 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

জালাল আহমদ, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সকালে শীত ও কুয়াশার কারণে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে। কেন্দ্রের সামনে তৈরি হয়েছে দীর্ঘ লাইন, যেখানে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ও বয়োজ্যেষ্ঠদের উপস্থিতি লক্ষণীয়।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ আজ ২৯ অক্টোবর(২০২৬) বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়।এই ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।  সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত ঠাকুরগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র,ঠাকুরগাঁও সরকারী বালিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র , ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কেন্দ্র এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্র সহ ১০/১২ টা কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, সকালে শীত ও কুয়াশার কারণে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিলো।

কিন্তু সকাল ১০ টায় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে দেখা গেছে  বেলা ১০টার পর থেকে বাড়তে থাকে ভোটারদের ভিড়। সাধারণ ভোটাররা লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটাররা জানান, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হলেও পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তারা আনন্দিত। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন প্রথমবার ভোট দেওয়া তরুণ ভোটাররাও। আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও এপিবিএন সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি পুরো নির্বাচনী এলাকায় টহলে রয়েছে বিজিবি ও পুলিশের মোবাইল টিম।

নির্বাচনী কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা জানান, “সকালের দিকে উপস্থিতির হার কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের লাইন দীর্ঘ হচ্ছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।”জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তা সূত্রে জানানো হয়েছে, পুরো নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটগণ মাঠে তৎপর রয়েছে।

জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)। 

এই আসনের নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৮৫টি এবং ভোটকক্ষ ৯৮৯টি। ভোটগ্রহণে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা মিলিয়ে মোট ৩ হাজার ১৫২ জন দায়িত্ব পালন করবেন। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।তাঁদের মধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশি হিন্দু ভোটার রয়েছেন।

উল্লেখ্য,চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে।শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা) আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণ হচ্ছে।

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit