আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুদ্ধ জড়িয়ে যুক্তরাষ্ট্র আগের চেয়ে আরও বেশি দুর্বল হয়েছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) জর্জিয়া অঙ্গরাজ্যের মোরো শহরে নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। বারাক ওবামা বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্র আগের চেয়ে আরও বেশি ঝুঁকির মুখে পড়েছে।
ইরানের সঙ্গে যুদ্ধের ক্ষয়ক্ষতির বিষয়টিও তুলে ধরেন তিনি। ওবামা বলেন, ‘আমাদের মিত্রদেশ ও সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। আমেরিকানরা নিহত হয়েছেন। শত শত আমেরিকান আহত হয়েছেন। আমাদের ক্ষেপণাস্ত্রের মজুত কমে গেছে, যা আমাদের আরও ঝুঁকির মুখে ফেলেছে। আর এখন হরমুজ প্রণালির ওপর কার্যত ভেটো দেওয়ার ক্ষমতা পেয়েছে ইরান।’তিনি আরও বলেন, ‘এ কারণেই তেলের দাম বেড়েছে।’ সূত্র: আল জাজিরা
কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:১২