বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

দূর্গাপুরে ভারতীয় মদ উদ্ধার

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৭ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার দূর্গাপুরে পুলিশের অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় তৈরী মদ উদ্ধার করেছেন দূর্গাপুর থানার পুলিশ। আজ বুধবার (২৮অক্টোবর) সকাল ৯টার সময় নেত্রকোণা জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণার দুর্গাপুর থানাধীন কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল বাজারস্থ মা-মণি বাস কাউন্টারের পাশে খালি জায়গা হতে একটি ট্রাভেল ব্যাগের ভিতর রক্ষিত ১২বোতল ভারতীয় তৈরি মদ AC BLACK PURE GRAIN DELUXE WHISKY 750ML, যার বাজার মূল্য আনুমানিক ছত্রিশ হাজার টাকা এবং অপর একটি ট্রাভেল ব্যাগের ভিতর রক্ষিত ১৮বোতল ICE VODKA 375ML, যার বাজার মূল্য আনুমানিক সাতাশ হাজার টাকা।

জব্দকৃত ৩০বোতল মদের বাজার মূল্য আনুমানিক তেষট্টি হাজার টাকা। অভিযান পরিচালনায় ছিলেন, দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই রসুল সায়েদী আজাদ, এসআই মোস্তাক আহমেদ, এএসআই সাইফুল ইসলাম। দূর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান – দুইটি ট্রাভেল ব্যাগ থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০বোতল মদ উদ্ধার করা হয়েছে। মালিকের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৬,/সকাল ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit