বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

মার্কিন সরকারি কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় সৌদি আরব থেকে জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৮ অক্টোবর) জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার আশঙ্কায় সৌদি আরবে মার্কিন সরকারি কর্মীদের চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন।

নিরাপত্তা সতর্কবার্তায় মার্কিন মিশন জানায়, গত ২৩ অক্টোবর থেকেই সৌদি আরব ছাড়ার নির্দেশ কার্যকর হয়েছে। দেশটিতে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তাঝুঁকি বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, হুতি বিদ্রোহীদের বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। এসব হামলার কারণে যাতায়াত ব্যবস্থায়ও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। পাশাপাশি সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রেও মার্কিন সরকারি কর্মীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন। এখন থেকে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর দিয়ে যাতায়াতের আগে তাদের বিশেষ অনুমতি নিতে হবে।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৬,/সকাল ১১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit