রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

স্টাফ রিপোর্টার,ঢাকা : জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য চট্টগ্রাম জেলার গুণীজনদের সংবর্ধনা এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি-ঢাকা। শনিবার (১৭ অক্টোবর ২০২৪) রাজধানীর তোপখানা রোডে সমিতির নিজস্ব ভবনের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. হাবিবুল গণি।

চট্টগ্রাম সমিতি-ঢাকার সভাপতি ইমেরিটাস অধ্যাপক ডা. চৌধুরী মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন চৌধুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, হাসপাতাল কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, সমিতির সাবেক সভাপতি ও সাবেক কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, অনুষ্ঠানের আহ্বায়ক ও সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ ইসমাইল এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরীসহ সংবর্ধনাপ্রাপ্ত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে গুণীজন ও তাঁদের প্রতিনিধিদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন— ২০২৫ ও ২০২৬ সালে মহান স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক ডা. সুকোমল বড়ুয়া, মরহুম অধ্যাপক ডা. জামাল নজরুল ইসলাম এবং মরহুমা নভেরা আহমেদ।এছাড়াও রয়েছেন ২০২৫ ও ২০২৪ সালে একুশে পদকপ্রাপ্ত মরহুম আইয়ুব বাচ্চু, স্বর্গীয় ওস্তাদ নিরদ বরণ বড়ুয়া ও মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী এবং ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ডা. সলিমুল্লাহ খান। অনুষ্ঠানে ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত মোট ৩৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরো মধ্যে উপস্থিত ছিলেন— হাসপাতাল কমিটির সদস্য সচিব আবু মো. মহিউদ্দিন কাদেরী, সদস্য সামিনা ইসলাম ও সুলতান মাহমুদ; উপদেষ্টা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট সুব্রত চৌধুরী, সদস্য এম ফেরদৌস চৌধুরী; ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব প্রকৌশলী যীশু কুমার বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী উজ্জ্বল মল্লিক ও নাছির উদ্দিন; নির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন চৌধুরী, প্রকৌশলী জয়নুল আবেদীন, অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক ও মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জাহিদ আবছার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ মো. চৌধুরী, শিক্ষা ও পাঠাগার সম্পাদক প্রকৌশলী মো. জাহেদ মুরাদ, সাহিত্য ও সেমিনার সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল, দপ্তর সম্পাদক মো. ইকবাল হোসেন, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী মোকছেদ আলম মনজু, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিরাজুল হক; নির্বাহী সদস্য সৈয়দ আলম, মো. কফিল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী, প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, হাবিবুল ইসলাম, মো. হাবিবুর রহমান (হাবীব), নূরুল আনছার, মোহাম্মদ ইউসুফ চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ।

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit